ট্যাংকার জাহাজে মজুত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:১৯, ২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় একটি ট্যাংকার জাহাজে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এ জ্বালানি জব্দ করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, “এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বন্দর ও নদীপথ নিরাপদ রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
ঢাকা/রেজাউল/রাজীব
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী