ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইলিয়াস আলীর গুম-হত্যা মানবতাবিরোধী অপরাধ, সংসদে দুলু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২ এপ্রিল ২০২৬  
ইলিয়াস আলীর গুম-হত্যা মানবতাবিরোধী অপরাধ, সংসদে দুলু

সংসদ অধিবেশন

জাতীয় সংসদে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনা নিয়ে আবারো আলোচনা হয়েছে। বিষয়টিকে চরম নিষ্ঠুরতা ও আন্তর্জাতিক অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে ইলিয়াস আলীর গুম নিয়ে নতুন ও বিস্ফোরক তথ্য উঠে এসেছে।

আরো পড়ুন:

তার দাবি, বনানী এলাকা থেকে তুলে নেওয়ার পর ইলিয়াস আলীকে একটি দপ্তরে রাখা হয় এবং পরে ধলেশ্বরী নদীতে তার মরদেহ ফেলে দেওয়া হয়। এ ঘটনাকে তিনি আন্তর্জাতিক অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, এটি মানবতাবিরোধী অপরাধের শামিল।

ইলিয়াস আলীর সঙ্গে ব্যক্তিগত স্মৃতিচারণ করে দুলু বলেন, তিনি শুধু সহকর্মী নন, একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি বেঁচে থাকলে বর্তমান সংসদেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।

আলোচনার এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, এমন ঘটনা তার নির্দেশ ছাড়া ঘটতে পারে না।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ ও ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এটি দেশের বহুল আলোচিত একটি ঘটনা এবং এর সুষ্ঠু বিচার হওয়া জরুরি।

স্পিকার ইলিয়াস আলীর স্ত্রী ও সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনাকে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত নোটিশ দেওয়ার পরামর্শ দেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, এ ধরনের গুরুতর ঘটনার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমেও হতে পারে।

ইলিয়াস আলীকে একজন জনপ্রিয় ও সম্ভাবনাময় রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, তার হত্যাকাণ্ড বিচারহীন থাকবে না, এ বিষয়ে সংসদ ও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা/এএএম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়