ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝড় নেই বৃষ্টি নেই, বিনা মেঘে বজ্রপাত, থেমে গেল তিন জীবন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ২ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:১৫, ২ এপ্রিল ২০২৬
ঝড় নেই বৃষ্টি নেই, বিনা মেঘে বজ্রপাত, থেমে গেল তিন জীবন

পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার পৃথক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৪), নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) ও ধুলাউড়ি ইউনিয়নের বারোয়ানি গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৫৫)।

করমজা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন বলেন, “বাড়ির পাশে শ্মশান ঘাট এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান আকরাম। হঠাৎ বজ্রপাত হলে স্থানীয়রা তাকে পড়ে যেতে দেখেন। দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, “মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই আবু সাইদের মৃত্যু হয়েছে।”

এদিকে, মাঠ থেকে পেঁয়াজ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়েছে।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বলেন, “সাঁথিয়ায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। অথচ ঘটনার সময় ঝড়-বৃষ্টি কিছুই হচ্ছিল না। এমনকি আকাশে মেঘও ছিল না।”

ঢাকা/শাহীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়