লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ ইটভাটা শ্রমিকের মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
লক্ষ্মীপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ২ ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার সুতার গোপটা এলাকার এন বি এসি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইটভাটা শ্রমিক রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫)। তারা সদর উপজেলার ১৭ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরভুতা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ভাটার পাশে থাকা একটি পরিত্যক্ত টিনের ঘর সম্প্রতি বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। কাজের ফাঁকে রুবেল ও আলাউদ্দিন ঘরটির উল্টো পাশে ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। একপর্যায়ে ঘামে ভেজা শরীর নিয়ে তাদের একজন অসাবধানতাবশত টিনের ঘরের বেড়ায় হেলান দেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে অপরজনও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহেদ পারভেজ বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে ২ ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/জাহাঙ্গীর/রাজীব
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী