টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ডের সদস্যরা।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচীপাড়ার বাসিন্দা জাহেদ হোসেনের ছেলে মোহাম্মদ জায়েদ (২৬) এবং একই ইউনিয়নের পানছড়ি পাড়ার বাসিন্দা আব্দুল আলমের ছেলে মোহাম্মদ সোহেল (১৮)।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় মোটরসাইকেলযোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। তল্লাশির সময় তাদের সঙ্গে থাকা একটি বস্তা থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।
ঢাকা/তারেকুর/বকুল
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী