ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিশু লাবিবকে গলা টিপে হত্যা, বাবা ও সৎ মা কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ২ এপ্রিল ২০২৬  
শিশু লাবিবকে গলা টিপে হত্যা, বাবা ও সৎ মা কারাগারে

ময়মনসিংহের ত্রিশালে তিন বছরের শিশু লাবিবকে গলা টিপে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তার বাবা ও সৎ মাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায়। এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার বাখুরা গ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করে ত্রিশাল থানা পুলিশ।

আরো পড়ুন:

গ্রেপ্তাররা হলেন- লাবিবের বাবা সোহাগ মিয়া (২৮) এবং সৎ মা জাকিয়া আক্তার (২৮)।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে লাবিবের মা লামিয়া আক্তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। বুধবার সোহাগ মিয়া ত্রিশালের উপজেলার রায়ের গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে লাবিবকে নিজ বাড়িতে নিয়ে গেলেও এদিন সন্ধ্যায় তাকে আবার নানার বাড়িতে রেখে যাওয়ার কথা বলেন। তবে, সন্ধ্যার দিকে নানার বাড়ির পাশে স্থানীয় লোকজন শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “এ ঘটনায় শিশুটির মা লামিয়া বাদী হয়ে স্বামী ও সোহাগের প্রথম স্ত্রী জাকিয়ার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে সোহাগ ও জাকিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া তার সন্তানকে গলা টিপে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যাওয়ার কথা স্বীকার করেছেন।”

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়