ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বড় ভাইয়ের মারধরে আহত ছোট ভাইয়ের মৃত্যু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২ এপ্রিল ২০২৬  
বড় ভাইয়ের মারধরে আহত ছোট ভাইয়ের মৃত্যু

ফাইল ফটো

পাবনার সাঁথিয়ায় বড় ভাইয়ের মারধরে আহত ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাড়িতে মারা যান তিনি। এর আগে, গত ২৮ মার্চ তাকে মারধর করা হয় অভিযোগ।

নিহত শাহীন (৩০) উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামে রওশন আলীর ছেলে। বড় ভাইয়ের নাম বাবুল।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, রাউতি গ্রামের রওশন আলীর দুই ছেলে বাবুল ও শাহীনের পৃথক সংসার। বড় ছেলে বাবুল বাবার ভরণপোষণ দিতেন। গত ২৮ মার্চ দুপুরে ভাত খাওয়া নিয়ে রওশন আলীর সঙ্গে বাবুলের তর্ক শুরু হয়।

সেই সময় ছোট ভাই শাহীন এগিয়ে এসে বড় ভাইয়ের সঙ্গে তর্কে জড়ায়। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই বাবুল ছোট ভাই শাহীনকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বুধবার রাতে শাহীনকে ঢাকা নেওয়ার পথে বাড়িতে টাকা-পয়সার জন্য আসেন স্বজনরা। কিন্তু বাড়িতে আসার পরই তার অবস্থার অবনতি ঘটে। এর কিছু সময় পরই শাহীন মারা যান।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বলেন, ‌“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়