ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিলেট-ঢাকা রুটে এক দিনের জন্য বিশেষ ট্রেন

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ২ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:২৭, ২ এপ্রিল ২০২৬
সিলেট-ঢাকা রুটে এক দিনের জন্য বিশেষ ট্রেন

ফাইল ফটো

হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় এই রুটে চলাচলকারী বেশ কিছু ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এমতাবস্থায় সিলেট-ঢাকা রুটে শুক্রবার (৩ এপ্রিল) এক দিনের জন্য বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পূর্বাঞ্চল রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেট স্টেশন থেকে সকাল সাড়ে ৮টায় ট্রেনটি ছেড়ে যাবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে বিরতি দিয়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

আরো পড়ুন:

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি যাত্রাপথে কুলাউড়া, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ বিরতি দেবে। এছাড়া ঢাকার বিমানবন্দর স্টেশনেও যাত্রী ওঠানামার সুযোগ থাকবে।

সময়সূচী অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় সিলেট স্টেশন থেকে ছেড়ে ৯টা ২৭ মিনিটে ট্রেনটি কুলাউড়া পৌঁছাবে, সেখানে দুই মিনিট বিরতি দিয়ে ৯টা ২৯ মিনিটে ছেড়ে যাবে, সকাল সোয়া ১০টায় শ্রীমঙ্গল ও বেলা ১০টা ৫০ মিনিটে শায়েস্থাগঞ্জে বিরতি দেবে। ট্রেনটি ঢাকার বিমানবন্দর দুপুর ১টা ৩৩ মিনিটে এবং কমলাপুর পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে।

এ বিষয়ে রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন বলেন, “বুধবার হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় এই রুটের বেশ কিছু ট্রেনের শিডিউল বাতিল করতে হয়েছে। এজন্য শুক্রবার এক দিনের জন্য সিলেট-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।”

ঢাকা/রাহাত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়