ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যশোরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২৬ মে ২০২৬  
যশোরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে ৯ বছররে শিশুকে ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাস (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে তারা। 

সোমবার (২৫ মে) দুপুরে ধর্ষণের ঘটনাটি ঘটে। আটক জয়ন্ত উপজেলার সাগরদাঁড়ি গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে।

আরো পড়ুন:

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জয়ন্ত বিশ্বাসের বাড়িতে মেয়েটি টেলিভিশন দেখতে যায়। এ সময় তাকে ফুসলিয়ে ধর্ষণ করেন জয়ন্ত। পরে মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারের লোকদের ঘটনাটি জানায়। তারা জানালে সাগরদাঁড়ি এলাকা থেকে জয়ন্তকে আটক করে পুলিশ। তারা মেয়েটিকে নিজেদের হেফাজতে নেয়। 

উপজেলার চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, “ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাসকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পুলিশের হেফাজতে রয়েছে।”
 

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়