ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দমকা হাওয়ায় বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ২৬ মে ২০২৬   আপডেট: ১১:৪৭, ২৬ মে ২০২৬
দমকা হাওয়ায় বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

ফাইল ফটো

বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ২০ মিনিটে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

আরো পড়ুন:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। এ নৌরুটে ১৭ ফেরি চলাচল করায় কোনো ভোগান্তি নেই। বৃষ্টি ও দমকা বাতাসের কারণে নদীতে ফেরি চলাচলে ঝুঁকি রয়েছে। দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।” 

ঢাকা/চন্দন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়