ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২৬ মে ২০২৬  
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। 

সোমবার (২৫ মে) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেঘরেড গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) ও রাজধানী খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)।

পরিবার সূত্রে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন। মাধবপুর উপজেলার সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পরিবার কিংবা পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়