ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল: কোন বছরে কোন নাম
বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছে দুই দল। মাঠে নেমেছেন রেফারিও। প্রস্তুত মাঠ। প্রস্তুত মঞ্চ। দর্শকদের উন্মাদনাও তুঙ্গে। কিন্তু, খেলার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে বস্তু— বল, তা নেই! খেলা কি সম্ভব? অবশ্যই নয়।
বিশ্বকাপের বল মানে শুধু খেলার সরঞ্জাম নয়। এটা প্রতিটি যুগের ফুটবল সংস্কৃতি, প্রযুক্তিগত উন্নতি এবং কোটি ভক্তের আবেগের প্রতিচ্ছবি। প্রতি বিশ্বকাপেই নতুন ডিজাইনের অফিসিয়াল বল উন্মোচন করা হয়, যা সেই আসরের পরিচয় বহন করে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের সাধারণ চামড়ার বল থেকে শুরু করে আজকের স্মার্ট সেন্সরযুক্ত বল। বিশ্বকাপ বলের বিবর্তন ফুটবলের আধুনিকতার গল্প বলে। থাকে অফিসিয়াল নাম।
১৯৩০ থেকে ২০২৬ পর্যন্ত ফিফা বিশ্বকাপের সব আসরের ফুটবলের নাম এক নজরে দেখে নেওয়া যাক।
বিশ্বকাপ বলের নাম নির্মাতা প্রতিষ্ঠান
১৯৩০ টিয়েন্টো ও টি-মডেল আর্জেন্টিনা ও উরুগুয়ে (সরবরাহকারী)
১৯৩৪ ফেদেরেল ১০২ ইকাস
১৯৩৮ অ্যালেন অ্যালেন
১৯৫০ ডিপলো টি সুপার বল
১৯৫৪ সুইস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কস্ট স্পোর্টস
১৯৫৮ টপ স্টার র্যামেন
১৯৬২ ক্রাক টপ স্টার র্যামেন
১৯৬৬ চ্যালেঞ্জ ৪-স্টার স্লজেঙ্গার
১৯৭০ টেলস্টার অ্যাডিডাস
১৯৭৪ টেলস্টার ডুরলাস্ট অ্যাডিডাস
১৯৭৮ ট্যাঙ্গো অ্যাডিডাস
১৯৮২ ট্যাঙ্গো এসপানা অ্যাডিডাস
১৯৮৬ অজটেকা অ্যাডিডাস
১৯৯০ অ্যাট্রাস্কা ইউনিকো অ্যাডিডাস
১৯৯৪ কোয়েস্ত্রা অ্যাডিডাস
১৯৯৮ ট্রিকোলর অ্যাডিডাস
২০০২ ফিভারনোভা অ্যাডিডাস
২০০৬ টিমগেইস্ট ও টিমগেইস্ট বার্লিন অ্যাডিডাস
২০১০ জুবেলানি অ্যাডিডাস
২০১৪ ব্রাজুকা অ্যাডিডাস
২০১৮ টেলস্টার অ্যাডিডাস
২০২২ আল রিহলা অ্যাডিডাস
২০২৬ ট্রায়োন্ডা অ্যাডিডাস
ঢাকা/ইয়াসিন/রফিক