ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘জুলাই গণঅভ্যুত্থানে প্রথম রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন পাশে দাঁড়ায়’

বরিশাল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৩১, ২ এপ্রিল ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থানে প্রথম রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন পাশে দাঁড়ায়’

চরমোনাই পীরের মাহফিলে বক্তব্য রাখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানে প্রথম রাজনৈতিক দল হিসেবে ব্যানার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আপনাদের এই অবদান দেশ ও জাতির জন্য আমরা আজীবন স্মরণ করব।’’

বরিশালের সদর উপজেলার চরমোনাই পীরের মাহফিলে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তিনি এ বক্তব্য দেন। এর আগে সকালে মাহ‌ফি‌লের দ্বিতীয় দি‌নে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পী‌রের দরবা‌রে পৌঁছায়।

আরো পড়ুন:

বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে, আগামীতেও সেই সম্পর্ক অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ।

চর‌মোনাই মাহ‌ফি‌লের মি‌ডিয়া সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ জানান, ফজরের নামাজের পর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মাহ‌ফি‌লে বয়ানে বসেন এবং বয়ান শেষে আসিফ মাহামুদ সজীব ভূইয়া ও এন‌সি‌পির প্রতি‌নি‌ধি দ‌লের সঙ্গে ঘ‌রোয়া বৈঠ‌কে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত প্রমুখ।

ঢাকা/পলাশ/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়