ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ১৮ মে ২০২৬  
ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

প্রতীকী ছবি

ঝিনাইদহে বজ্রপাতে আসাদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মায়াধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল কুষ্টিয়ার স্থায়ী বাসিন্দা। ধান কাটা শ্রমিক হিসেবে তিনি ঝিনাইদহে কাজে এসেছিলেন।

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল ৫টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় মাঠে ধান কাটা ও বাঁধার কাজ করছিলেন কৃষকরা। বজ্রপাতে দুই কৃষক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর কৃষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, “বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি জেনেছি। হাসপাতালে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পরে ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়