ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অবস্থান, ব‍্যক্তিত্ব বুঝে তরুণ রাজনীতিকদের বক্তব‍্য দেওয়ার অনুরোধ আসিফের

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ১৮ মে ২০২৬   আপডেট: ২১:০১, ১৮ মে ২০২৬
অবস্থান, ব‍্যক্তিত্ব বুঝে তরুণ রাজনীতিকদের বক্তব‍্য দেওয়ার অনুরোধ আসিফের

আসিফ আকবর

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। ক্ষমতাসীন দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই তারকা। নিজ রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা করতেও পিছপা হন না। ফের বিএনপির তরুণ রাজনীতিবিদদের সমালোচনার পাশাপাশি ক্রিকেট বোর্ড নিয়েও ইঙ্গিপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি।   

সোমবার (১৮ মে) রাতে আসিফ আকবর তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। শুরুতে এই তারকা বলেন, “৫ আগস্ট, হাসিনা পালিয়ে যাওয়ার পর একবারও বেগম খালেদা জিয়া পলাতক ফ‍্যাসিস্টের নাম নেননি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও কারো নাম নিয়ে কটু কোন কথা বলেননি! এটা পারিবারিক শিক্ষা। তরুণ রাজনীতিকদেরও অনুরোধ করব আপনারা অবস্থান এবং ব‍্যক্তিত্ব বুঝে বক্তব‍্য দিন প্লিজ, গণহত‍্যাকারী এবং তাদের দোসরদের হিসাব আলাদা।”

আরো পড়ুন:

ক্রিকেট বোর্ডের প্রসঙ্গ টেনে আসিফ আকবর বলেন, “আমাকে দেখুন, আমি একবারও কি ৩ আগস্টে (৩৪ জুলাই) গণভবনে থাকা সেই ক্রিকেটারের নাম উল্লেখ করেছি! সারা দেশে লাশের সারি মাড়িয়ে সে তখন গণভবনে কি করছিল! সে অত‍্যন্ত দূরদর্শী ফ‍্যাসিস্ট, আওয়ামী লীগের ক্ষমতা শুরুর ভিত্তি স্থাপনের জন‍্য ক্রিকেট বোর্ড দখল করেছে। তারা জানে বিএনপি স্পোর্টস এবং কালচারকে গুরুত্ব দেয় না, এই লাইনে তাদের মাথা ব‍্যথা নেই। আর ফ‍্যাসিস্টরা বারবার ঐ পথ দিয়েই ঢুকে।” 

আসিফের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগের ব্যাপারটিও উল্লেখ করেছেন আসিফ আকবর। তিনি বলেন, “আমার বিরুদ্ধে একটা টোকাই লাগিয়ে ২৫ মার্চ, মিডিয়ায় প্রচার করলো আমি নাকি টাকা আত্মসাৎ করেছি। ডাস্টবিনে জন্ম নেয়া সেই ছাপড়িটা ছিল পেইড এবং গৃহপালিত মিডিয়া নিয়ন্ত্রণের দায়িত্বে। এই ফাঁকে ফ‍্যাসিস্ট ক্রিকেটার লন্ডনে গিয়ে পাপনের সাথে দুবার মিটিং করেছে ২৭/২৮/২৯ মার্চের সময়টায়। লক্ষ‍্য জয় শাহর মাধ‍্যমে আইসিসি ম‍্যানেজ করা। একটা কলার খোসা খুললে যার নিউজ সয়লাব হয়ে যায়, সেই লোকের গোপন লন্ডন সফরের কথা এ দেশের মানুষ আর মিডিয়া জানেই না! তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেই সব সত‍্য বেরিয়ে আসবে। এই কাজটা হবে কি না জানি না, সে আবার মন্ত্রীপুত্রটুত্র পকেটে নিয়ে ঘুরে।”

মব সৃষ্টি করে বিসিবি দখল করার কথা স্মরণ করে আসিফ আকবর বলেন, “এসব প্ল‍্যানের ডিজাইনার বিএনপির ফেল্টু প্রতিমন্ত্রী, যে তার এলাকার নির্বাচনে তিন সিটে বিএনপিকে ডুবিয়েছে। তার গঠিত তদন্ত কমিটি বিসিবি নির্বাচন সঠিক হয়েছে, সেই রায়ও দিয়েছে। লন্ডন থেকে ভরসা নিয়ে এসে বোর্ড ভেঙে দেয় ক্রীড়া পরিষদ, মব সৃষ্টি করে বিসিবি দখল করে স‍্যুটেড-বুটেড মন্ত্রীপুত্র নেপো কিডসরা।” 

শিষ্টাচারে বিশ্বাস করেন বলে জানান আসিফ আকবর। তার ভাষায়, “আমি কারো নাম উল্লেখ করে এতদিন কোনো কথা বলেছি! বলিনি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিতে আমরা মহামান‍্য উচ্চ আদালতে গিয়েছি, আইসিসিকে জানিয়েছি, আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও যাবার প্রস্তুতি রেখেছি। কারো নাম নিয়ে কোনো হইচই করেছি! করিনি। কারণ আমরা শিষ্টাচারে বিশ্বাসী।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়