ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টমস হাউজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ১৮ মে ২০২৬  
ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টমস হাউজ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি। এ সময় সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (ঈদের দিন ছাড়া) চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের অন্যান্য কাস্টমস স্টেশন খোলা থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা করেছে। 

নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি-সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

ঢাকা/নাজমুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়