কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় সাজিম (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর কাটুমোড় নামক এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজিম কাতলামারি গ্রামের আতাউলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদরপুর ইউনিয়নের কাটুমোড় নামক স্থানে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আরোহী সাজিমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”
ঢাকা/কাঞ্চন/রাজীব
ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন (২৬ থেকে ৩০ মে): নোয়াব