আরএফইডির নতুন নেতৃত্বে জেবেল-ইকরাম
নির্বাচন কমিশন (ইসি) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ২০২৬-২৭ মেয়াদের দায়িত্ব গ্রহণ করেছে নবনির্বাচিত কমিটি।
নতুন কমিটির সভাপতি হয়েছেন কাজী এমাদ উদ্দীন জেবেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইকরাম-উদ দৌলা।
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
এছাড়া নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান ফাহিম আহমেদ ও সদস্য সচিব ইলিয়াস হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কাজী ফরিদ আহমদ (বৈশাখী টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক এম এম লিংকন (বাংলাবাজার পত্রিকা), অর্থ সম্পাদক এস এম নাঈম (আরটিএনএন), সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন (টাইমস অব বাংলাদেশ), দপ্তর সম্পাদক নাজনীন আক্তার লাকী (সারাবাংলা ডটনেট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফাজ্জাল হোসেন (সময় টেলিভিশন)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বেলায়েত হোসেন (এখন টিভি), মহিউদ্দিন আলমগীর জুয়েল (ডেইলি স্টার), রিয়াজ হোসেন (দেশ রূপান্তর), মাসুদ রায়হান পলাশ (কালের কণ্ঠ) ও মো. জাহিদুল ইসলাম (আমার দেশ)।
ঢাকা/এমএসবি/এসবি
ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন (২৬ থেকে ৩০ মে): নোয়াব