আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মো. শাহ আলম ভুইয়া
সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৬টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) সংযুক্ত আরব আমিরাতের দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহ আলম ভুইয়া (৫০) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের হানিফ ভুইয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোরে দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় বিপদসংকেত বাজানো হলে লোকজন নিরাপদ স্থানে সরে যেতে থাকেন। এ সময় কাজে যাওয়ার পথে শাহ আলম ভুইয়া ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়দের দাবি, ইরান থেকে ছোড়া একটি ড্রোন প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ ওই এলাকায় গিয়ে পড়ে।
শাহ আলম নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার পরিবারে শোকের মাতম শুরু হয়। এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা দ্রুত নিহতের মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন।
ঢাকা/রুবেল/রফিক
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা