বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ডোমনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম উপজেলার ডোমনপুকুর এলাকার বাসিন্দা। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য এবং মাঝিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন শাজাহানপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম। তিনি জানিয়েছে, নজরুল ইসলাম দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণও করেছেন।
শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, নির্মাণাধীন বাড়িতে বিদ্যুতের তার মেরামতের কাজ করছিলেন নজরুল ইসলাম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা/এনাম/বকুল
বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার