ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রেস্তোরাঁর দেয়াল ধসে প্রাণ গেল বৃদ্ধের

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২ এপ্রিল ২০২৬  
রেস্তোরাঁর দেয়াল ধসে প্রাণ গেল বৃদ্ধের

কুমিল্লার দেবিদ্বারে রেস্তোরাঁর দেয়াল ধসে আব্দুস সামাদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চান্দিনা এবং দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছে, বাগুর বাজারে মিজানুর রহমানের মালিকানাধীন রেস্তোরাঁর একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় ক্যাশ টেবিলে বসা অবস্থায় হোটেল মালিকের শ্বশুর আব্দুস সামাদ (৬৫) দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা তার লাশ উদ্ধার করে দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামে পাঠিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেছেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হঠাৎ একটি রেস্তোরাঁর দেয়াল ধসে পড়লে ক্যাশ টেবিলে বসা অবস্থায় আব্দুস সামাদের মৃত্যু হয়। এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/রুবেল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়