হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজধানীর হাজারীবাগের একটি বাসায় বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মারা যাওয়া শিক্ষার্থীর নাম সাইদুল আমিন সীমান্ত (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে হাজারীবাগ থানার এসআই জাহিদ হাসান বলেন, “বৃহস্পতিবার মধ্যরাতে ওই শিক্ষার্থী মারা যান। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে। তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
সূত্রে জানা গেছে, হাজারীবাগের মনেশ্বর রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলায় মেসে থাকতেন সীমান্ত। বৃহস্পতিবার রাতে নিজের কক্ষে ছিলেন তিনি। ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। তার রুমমেট সন্দেহবশত বাড়ির মালিক ও পাশের ফ্ল্যাটের প্রতিবেশীদের ডাকেন। পরবর্তীতে সবাই মিলে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১টা ২৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক সীমান্তকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/এমআর/মাসুদ
অফিস ৯টা-৪টা, সন্ধ্যা ৬টার পর বন্ধ মার্কেট