ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নবাবগঞ্জে ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ৩ এপ্রিল ২০২৬  
নবাবগঞ্জে ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, কারাদণ্ড

ফাইল ফটো

দিনাজপুরের নবাবগঞ্জে ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় আটককৃতদের এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গাজীপুর সুপারি বাগান এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। 

আরো পড়ুন:

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে প্রায় ১২ মণ ঘোড়ার মাংস জব্দ হয়। জব্দকৃত মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হবে বলে জানানো হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন- আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তাদের বাড়ি নেত্রকোণা, নীলফামারী ও রংপুর জেলায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ব্যক্তি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ছয়টি ঘোড়ার মাংস জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়