ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছাদে পানির ট্যাংক থেকে ৭৫০ লিটার ডিজেল জব্দ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:১৫, ৩ এপ্রিল ২০২৬
ছাদে পানির ট্যাংক থেকে ৭৫০ লিটার ডিজেল জব্দ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নে এক বসতবাড়ির ছাদের পানির ট্যাংকে অবৈধভাবে মজুদ করা ৭৫০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। মজুদকারী ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমানের নেতৃত্বে বসু সেরাংয়ের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির ছাদে স্থাপন করা পানির ট্যাংকে ৭৫০ লিটার ডিজেল পাওয়া যায়। 

আরো পড়ুন:

স্থানীয়রা জানিয়েছেন, কিছু দিন ধরে পানির ট্যাংকে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। পানির পরিবর্তে ট্যাংকে তেল থাকার বিষয়টি প্রকাশ্যে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

তারা বলছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুদ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই এসব তেল মজুদ করা হয়েছিল।

ইউএনও আকিব ওসমান জানিয়েছেন, জব্দ করা ৭৫০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করে চর হাসান ভূইয়ার হাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়।

পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুদের দায়ে বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

ঢাকা/সুজন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়