ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই, জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৩৩, ৩ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই, জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। শুক্রবার (৩ এপ্রিল) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। গত কয়েক দিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

তাপমাত্রার এই ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে চাইছেন না। তীব্র রোদে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশাচালক এবং কৃষকদের কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সাইফ নামে এক ভ্যান চালক বলেন, “দুপুরের দিকে রাস্তায় বের হওয়াই কষ্টকর। গরমে যাত্রীও কম, শরীর একেবারে দুর্বল হয়ে যাচ্ছে।”

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক বলেন, “তাপপ্রবাহের এই পরিস্থিতি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।”

ঢাকা/মামুন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়