ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে ৪১ হাম রোগী শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৩ এপ্রিল ২০২৬  
চাঁদপুরে ৪১ হাম রোগী শনাক্ত

চাঁদপুরে ৪১ জন হাম রোগী শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চাঁদপুর জেনারেল হাসপাতালে ৭ জন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন হাম রোগী শনাক্ত হয়েছে।

হামে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই জ্বর, সর্দি-কাশি ও শরীরে ফুসকুড়ি নিয়ে চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুব জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছেন, “শিশুদের টিকাদান নিশ্চিত করতে হবে। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি।”

ঢাকা/জয়/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়