ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ৩ এপ্রিল ২০২৬  
চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু

আখতারুজ্জামান। ফাইল ফটো

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আহত ভাতিজা আখতারুজ্জামানের (২৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচা মতিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত আখতারুজ্জামান পূর্ব ফকিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অভিযুক্ত মতিন একই গ্রামের জমির আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাচা মতিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল আখতারুজ্জামানের। এর জেরে বৃহস্পতিবার ঝগড়া লাগলে চাচার লাঠির আঘাতে আহত হন ভাতিজা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থান শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, “ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত আব্দুল মতিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।”

ঢাকা/নিয়াজ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়