ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১০০ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ৩ এপ্রিল ২০২৬  
১০০ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তেলের পাম্প থেকে প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় কিনে ১৫০ টাকায় বিক্রির অপরাধে সোহাগ শেখ নামের এক ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এ অর্থদণ্ড দেন।

তিনি বলেন, “টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার থেকে ২০০ লিটার ডিজেল কিনে ভ্যানে করে কোটালীপাড়ায় যাচ্ছিলেন দুই যুবক। তারা উপজেলার বালাডাঙ্গা সেতুর ওপর পৌঁছালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাদের ভ্যান থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। ওই যুবকরা প্রতি লিটার তেল ১৫০ টাকা করে বিক্রির কথা স্বীকার করেন। পরে এনএসআইর কর্মকর্তারা বিষয়টি জানালে তেলের ভ্যানসহ সোহাগ নামের ওই ব্যবসায়ীকে উপজেলা পরিষদ কার্যালয়ে তলব করি।” 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ওই ব্যবসায়ী বিভিন্ন লোককে পেট্রোল পাম্পে লাইনে দাঁড় করিয়ে প্রতি লিটার ১০০ টাকা হিসেবে ২০০ লিটার ডিজেল সংগ্রহ করেন। পরে সেই তেল তিনি ১৫০ টাকা করে বিক্রি করেন। বেশি দামে আর বিক্রি না করার শর্তে পেট্রোলিয়াম আইনে তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ঢাকা/বাদল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়