ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গ্যাস ফিরতেই সচল নরসিংদী ঘোড়াশাল সার কারখানা

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:৩১, ৩ এপ্রিল ২০২৬
গ্যাস ফিরতেই সচল নরসিংদী ঘোড়াশাল সার কারখানা

প্রায় এক মাসের স্থবিরতা কাটিয়ে আবারো কর্মচাঞ্চল্যে ফিরছে দেশের অন্যতম প্রধান সার উৎপাদন কেন্দ্র ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় টানা ২৭ দিন উৎপাদন বন্ধ থাকার পর পুনরায় গ্যাস চালু হওয়ায় কারখানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

কারখানাটির মহাব্যবস্থাপক মোহাম্মদ ফখরুল আলম জানান, সরকারি সিদ্ধান্তে গত ৪ মার্চ বিকেল থেকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে হঠাৎ করেই পুরো উৎপাদন বন্ধ হয়ে যায় এবং কয়েক সপ্তাহ ধরে এই অবস্থা চলতে থাকে।

আরো পড়ুন:

তিনি বলেন, “গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ার পর যন্ত্রপাতি সচল করা হয়েছে এবং ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হচ্ছে। সাধারণত পূর্ণ সক্ষমতায় যেতে কয়েক দিন সময় লাগে। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই কারখানাটি পূর্ণ উৎপাদনে ফিরতে পারবে।”

প্রতিদিন প্রায় ২,৮০০ মেট্রিক টন উৎপাদন সক্ষম এই কারখানাটি পুরোপুরি গ্যাসনির্ভর। ফলে, গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকায় সার সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছিল।

কারখানা সংশ্লিষ্টরা জানান, স্বাভাবিক উৎপাদনের জন্য নির্দিষ্ট গ্যাসচাপ প্রয়োজন হলেও কম চাপেও সীমিত আকারে উৎপাদন চালানো সম্ভব।

সংশ্লিষ্টদের আশা, গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে খুব দ্রুতই পুরোদমে উৎপাদনে ফিরবে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি।

ঢাকা/হৃদয়/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়