ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘আমি কি বাচ্চা?’— শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী 

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:৫৫, ৪ এপ্রিল ২০২৬
‘আমি কি বাচ্চা?’— শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী 

রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের পাশে দাঁড়িয়ে থাকা দুই নায়িকা— জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণকে দেখা যায়। একটি মুহূর্তে শাকিব খানের হাত জ্যোতির্ময়ীর কোমরে থাকায় সেটি নিয়ে ‘ব্যাড টাচ’–এর অভিযোগ ওঠে নেট দুনিয়ায়।

তবে এ বিতর্কে সরাসরি নিজের অবস্থান পরিষ্কার করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। তিনি অভিযোগগুলো নাকচ করে দিয়ে বলেন, “বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। সেখানে প্রচণ্ড ভিড় ছিল, ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। মিডিয়া থেকে বলা হয়েছিল, শাকিব খানের সঙ্গে ছবি তুলতে। সেই সময় তিনি আমাদের গার্ড করেছিলেন।”

আরো পড়ুন:

তিনি আরও জানান, ঘটনাটিকে বাস্তবতার বাইরে গিয়ে উপস্থাপন করা হচ্ছে। “যেভাবে বিষয়টি দেখানো হচ্ছে, সেটি মোটেও সঠিক নয়। মিডিয়ার সামনে এটাকে অতিরঞ্জিত করা হচ্ছে, যা হতাশাজনক,”—যোগ করেন জ্যোতির্ময়ী। 

বিতর্কের প্রসঙ্গে প্রশ্ন তুলে এই অভিনেত্রী বলেন, ‘‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করতেই চাইতো, তাহলে কি তিনশো ক্যামেরার সামনে সেটা করত? আমার মনে হয়, বিষয়টি অযথা বড় করা হচ্ছে।”

নায়কের আচরণে অস্বস্তি বোধ করেছিলেন কি না— এ প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, “অস্বস্তির তো প্রশ্নই আসে না। এত ভিড় ছিল যে দাঁড়ানোই কঠিন ছিল। কো-আর্টিস্ট হিসেবে একে অপরকে প্রটেক্ট করাটা স্বাভাবিক।”

‘ব্যাড টাচ’ প্রসঙ্গেও তার মন্তব্য বেশ দৃঢ়, “তিনশো ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, আর আমি কিছু বলব না—এটা সম্ভব? আমি কি বাচ্চা? এমন কিছু হলে নিশ্চয়ই প্রতিবাদ করতাম।”

শুধু তাই নয়, শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ইতিবাচক বলে জানিয়েছেন তিনি। “উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। ‘প্রিন্স’-এ তিনি আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, সেটা মনে রাখার মতো। খারাপ লাগে, যখন একটি স্বাভাবিক বিষয়কে ভুলভাবে ব্যাখ্যা করে দর্শকের সামনে তুলে ধরা হয়,”—বলেন জ্যোতির্ময়ী।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়