ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রথম পশ্চিমা দেশ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফ্রান্সের জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:৪৭, ৪ এপ্রিল ২০২৬
প্রথম পশ্চিমা দেশ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফ্রান্সের জাহাজ

ইরান যুদ্ধ শুরু হওয়ার দীর্ঘ পাঁচ সপ্তাহ পর এই প্রথম কোনো পশ্চিমা দেশ হিসেবে ফ্রান্সের একটি জাহাজ সফলভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। শুক্রবার (৩ এপ্রিল) জাহাজটি নিরাপদ চলাচলের অনুমতি পায়। 

আল-জাজিরার দোহা প্রতিনিধি ভিক্টোরিয়া গেটেনবির মতে, কোনো নির্দিষ্ট প্রোটোকল বা সমঝোতা চুক্তি না থাকায়, বর্তমানে ইরান কার্যত নির্ধারণ করে দিচ্ছে যে, কোন জাহাজগুলো এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে আর কোনগুলো পারবে না।

আরো পড়ুন:

তিনি জানান, ফ্রান্সের ওই জাহাজটিকে কেন নিরাপদ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে যে, ইরান এই পথ দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে টোল আদায় করছে।

এছাড়াও ইরান আরও কয়েকটি দেশের জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে যেগুলোকে তারা ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ হিসেবে বিবেচনা করে- যেমন জাপান, থাইল্যান্ড, গ্রিস, মালয়েশিয়া, চীন, পাকিস্তান, ইরাক এবং ভারত।

যেসব জাহাজ চলাচল করতে পারছে না, সেগুলো মূলত যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুক্তরাজ্য এবং ইরানের শত্রু হিসেবে বিবেচিত অন্যান্য দেশের পতাকাবাহী বা সংশ্লিষ্ট দেশগুলোর মালিকানাধীন। তেহরানের দৃষ্টিতে এই দেশগুলো তাদের ওপর আক্রমণ করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগসাজশ করছে।

স্বাভাবিক সময়ে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন উভয়মুখী প্রায় ১০০টি জাহাজ চলাচল করে। কিন্তু বর্তমানে সেখানে জাহাজের উপস্থিতি নামমাত্র। ধারণা করা হচ্ছে, বর্তমানে সেখানে প্রায় দুই হাজার থেকে তিন হাজার জাহাজ আটকা পড়ে আছে এবং যাওয়ার অনুমতি পাচ্ছে না।

ভিক্টোরিয়া গেটেনবির মতে, গত কয়েক দিনে কিছু আশাব্যঞ্জক খবর পাওয়া গেছে।

তিনি জানান, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, ওমান এবং ইরান এই জলপথটি পুনরায় খুলে দেওয়ার জন্য একটি প্রোটোকল তৈরির কাজ করছে। তবে এই প্রক্রিয়াটি কীভাবে কাজ করবে, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে কি না এবং কোনো টোল ধার্য করা হবে কি না- তা নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়