ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ৪ এপ্রিল ২০২৬  
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্তের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্তের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ নিয়ে জেলায় ৯১ জন শিশু হাসপাতালে এসেছে।

হামের উপসর্গ নিয়ে তুবা ইসলাম তোহা নামে ১০ মাসের এক কন্যা শিশু সম্প্রতি মারা গেছে। আরো তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

আরো পড়ুন:

জেলার বিভিন্ন বাড়িতে হামের উপসর্গ নিয়ে অনেক শিশু চিকিৎসা নিচ্ছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কোটালীপাড়ায় ৭ জন, কাশিয়ানীতে ৪ জন ও মুকসুদপুরে ৬ জন রয়েছে। 

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. জীবিতেশ বিশ্বাস জানান, আক্রান্তদের মধ্যে ১৯ জন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে। বাকি ৭১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। 

আক্রান্তদের স্বাস্থ্য কেন্দ্রে আসার জন্য আহ্বান জানান তিনি। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড রয়েছে। প্রয়োজনে আরো সিট বাড়ানো হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। 

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়