ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৭৮৭, সন্দেহজনক মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ৪ এপ্রিল ২০২৬  
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৭৮৭, সন্দেহজনক মৃত্যু ৪

ফাইল ছবি

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকহারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে হামে মৃত্যু হয়েছে ৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ৭৮৭ জন।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৬০ জন। এ সময় হামে মৃত্যু হয়েছে ২ জনের।

এতে আরো জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৬ জনে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৭৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে হামে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৮ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২ হাজার ৬৫৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/এমএসবি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়