ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রামেক হাসপাতালে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:৪০, ৮ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

ফাইল ফটো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ২৩ শিশু হাসপাতালটিতে ভর্তি হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৩ শিশু। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১০ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৩ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪৫২ রোগী। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৪৬ জনের মৃত্যু হয়েছে।

ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ‍“হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা দিতে হবে আক্রান্ত শিশুদের।”

ঢাকা/মাহী/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়