ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গ্রামের রাজনীতি আর হাসির খোরাক নিয়ে ফিরছে ‘জ্ঞানী গণি-০৪’

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ৮ এপ্রিল ২০২৬  
গ্রামের রাজনীতি আর হাসির খোরাক নিয়ে ফিরছে ‘জ্ঞানী গণি-০৪’

দর্শকপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’ আবারো ফিরছে চেনা রূপ আর নতুন সব মজার কাণ্ডকারখানা নিয়ে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পেতে যাচ্ছে তাদের নতুন অরিজিন্যাল ড্রামা ‘জ্ঞানী গণি-০৪’। পারিবারিক ড্রামা ও কমেডির দারুণ এক সংমিশ্রণে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইমরান ইমন। 

চরিত্রটি নিয়ে পরিচালক ইমরান ইমন বলেন, “জ্ঞানী গণি’ চরিত্রটি ইতোমধ্যে দর্শকদের খুব কাছের হয়ে উঠেছে। এবারের গল্পে আমরা জ্ঞানের মারপ্যাঁচ আর সামাজিক নানা অসঙ্গতিকে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি, দর্শক আগের সিজনগুলোর মতো এটিও বেশ উপভোগ করবেন।” 

আরো পড়ুন:

এই সিক্যুয়েলে নাম ভূমিকায় দর্শকদের হাসাতে এবং ভাবাতে বরাবরের মতো পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে নাটকটি বঙ্গর পর্দায় দেখা যাবে। 

এ সিজনে গল্পের মূল আকর্ষণ গ্রামে নতুন এক অতিথির আগমন। সেই অতি বিদ্বান অতিথির উপস্থিতিতে গ্রামে তৈরি হয় বিচিত্র সব পরিস্থিতি। নিজের প্রখর বুদ্ধি দিয়ে সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে ‘জ্ঞানী গণি’ নিজেই নতুন কোনো বিপদে পড়েন কি না, তা নিয়েই এগিয়েছে এবারের চিত্রনাট্য। 

শরাফ আহমেদ জীবন ছাড়াও নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া, রাফিউল কাদির রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির, মাহমুদ আলম, সায়র নিয়োগী প্রমুখ। পারিবারিক বন্ধন আর বুদ্ধিমত্তার লড়াইয়ের গল্পটি দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত পর্দায় ধরে রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/রোহান/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়