ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে কৃষক হত্যায় ৬ জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ৮ এপ্রিল ২০২৬  
নাটোরে কৃষক হত্যায় ৬ জনের যাবজ্জীবন

নাটোরের সিংড়ায় মেছের আলী নামে এক কৃষক হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুইজন পলাতক।

আরো পড়ুন:

দণ্ডিতরা হলেন- সিংড়ার কলিগ্রামের ইদ্রিস আলী, গুণাইখাড়ার আবু রায়হান মৃধা, শ্রী কার্তিক মণ্ডল, মো. মাহবুব মৃধা, উলিপুরের মো. আবুল হোসেন এবং কলিগ্রামের মো. ইউনুস আলী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কলিগ্রামের ইউনুস আলীর সঙ্গে মেছের আলীর জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা হয়। ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেছের আলীকে ডেকে নিয়ে যান প্রতিবেশী মছিরন বিবি। কিছু সময় পর তার চিৎকার শুনে এগিয়ে যান পরিবারের সদস্যরা। এ সময় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সিংড়া থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করের মামলার তদন্তকারী কর্মকর্তা। বিচারিক কার্যক্রম চলাকালে দুই আসামি মারা যান। দীর্ঘ ২৭ বছর আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।

আদালতের অতিরিক্ত পিপি শাহেদ মাহমুদ টিটু এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়