ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এলাকার সবাই অংশ নিলেন পরিচ্ছন্নতা অভিযানে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ৮ এপ্রিল ২০২৬  
এলাকার সবাই অংশ নিলেন পরিচ্ছন্নতা অভিযানে

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী ও প্রশংসনীয় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এ অভিযানে অংশ নিয়ে মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে বর্জ্য ও ড্রেন পরিষ্কার করেন।

আজ বুধবার সকালে সমাজসেবামূলক এ উদ্যোগের নেতৃত্ব দেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এস এম শফিকুল ইসলাম। অভিযানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। সকাল থেকেই তারা রাস্তার দু’পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ড্রেনের ময়লা অপসারণে সক্রিয় ভূমিকা পালন করেন।

এ সময় স্থানীয় বাসিন্দা, পথচারী ও দোকানদারদের মাঝে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরা হয় এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানানো হয়। এ ছাড়া সবাই মিলে সপ্তাহে এই পরিচ্ছন্নতা অভিযান চলমান রাখা হবে বলেও অঙ্গীকার করা হয়।   

এ সময় উপস্থিত ছিলেন খাজা বদরুদদোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. বখতিয়ার এবং শফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান। তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, সমাজকে সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এমন কার্যক্রম নিয়মিত হলে এলাকার সার্বিক পরিবেশ উন্নত হবে এবং নতুন প্রজন্ম পরিচ্ছন্নতা সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবে।

আয়োজকরা জানান, এটি কোনো একদিনের প্রতীকী কর্মসূচি নয় বরং একটি ধারাবাহিক উদ্যোগের অংশ। ভবিষ্যতেও এলাকায় নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করে একটি টেকসই পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ঢাকা/রেজাউল//

সর্বশেষ

পাঠকপ্রিয়