ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ত্রিশালে হত্যা মামলায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৩২, ৮ এপ্রিল ২০২৬
ত্রিশালে হত্যা মামলায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের ত্রিশালে আল আমিন (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রসীদ ও জসীম উদ্দিন, জসীম উদ্দিনের স্ত্রী হুরেনা খাতুন ও ছেলে রিয়াদ এবং আব্দুর রসীদের মেয়ে জোনাকি আক্তার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২৩ সালের ১৯ জুন প্রবাসী কামরুজ্জামানের ছেলে আল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, “দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।”

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়