ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ

আসিফ নজরুল ও তার পিএস-এর বিরুদ্ধে অনুসন্ধা‌নের আ‌বেদন দুদ‌কে

বি‌শেষ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৩২, ৮ এপ্রিল ২০২৬
আসিফ নজরুল ও তার পিএস-এর বিরুদ্ধে অনুসন্ধা‌নের আ‌বেদন দুদ‌কে

আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকা‌রের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে অবৈধ প্রক্রিয়ায় ২৮৬ সাব-রেজিস্ট্রার বদলি করে শতকোটি টাকা দুর্নীতির অ‌ভি‌যো‌গের অনুসন্ধান চে‌য়ে দুদ‌কে আ‌বেদন করেছেন সুপ্রীম কোর্টের আইনজী‌বী সরোয়ার হোসেন।

বুধবার (৮ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাব‌র আ‌বেদন‌টি ক‌মিশ‌নের প্রধান কার্যাল‌য়ে তি‌নি নি‌জেই জমা দেন।

আরো পড়ুন:

বিষয়টি নি‌শ্চিত ক‌রে ব্যারিস্টার সরোয়ার হোসেন ব‌লে‌ন, আ‌সিফ নজরুল ও তার স্টাফ‌দের বিরু‌দ্ধে ক্ষমতার অপব‌্যবহার করে দুর্নী‌তির অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। ই‌তোম‌ধ্যে প‌ত্রপ‌ত্রিকায় নিউজ হ‌য়ে‌ছে। যে‌হেতু অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে সেই অ‌ভি‌যোগ সত্য কিনা তদন্ত কর‌বে কে? নির‌পেক্ষ তদ‌ন্তের জন্য আ‌মি রাষ্ট্রীয় দুর্নী‌তিবি‌রোধী তদন্ত সংস্থা দুদকে আ‌বেদন ক‌রে‌ছি। 

ব্যারিস্টার সরোয়ার ব‌লেন, আ‌সিফ নজরু‌লের ক্ষমতার অপব্যবহার ও দুর্নী‌তির ন‌জির র‌য়ে‌ছে। তার লাই‌ব্রেরিয়ান ফোন ক‌রে দুদ‌কের অ‌ফিসার‌কে মামলার কাজ থে‌কে বিরত থাক‌তে ব‌লে‌ছেন। কিন্তু তি‌নি না শোনায় সেসময় তা‌কে বদ‌লি ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। অধীনস্থ অ‌ফিসগু‌লো‌তে নি‌য়োগ, বদ‌লি বাণিজ্য হয়ে‌ছে। এসবের স‌ঠিক তদন্ত হওয়া উ‌চিত। 

আবেদনে আরো বলা হয়, একটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয় যে, অন্তর্বর্তী সরকারের আমলের আট মাস আইন মন্ত্রণালয়ে শুধু সাব-রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে শতকোটি টাকা। তৎকালীন আইন উপদেষ্টার আমলে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি এমন অভিযোগও তোলেন আবেদনকারী আইনজীবী।

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়