ইরানকে অস্ত্র সরবরাহ করলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
যেসব দেশ ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে বা সরবরাহ করবে তাদের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে এই হুমকি দিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “কোনো দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করলে, যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করা যেকোনো ও সমস্ত পণ্যের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা অবিলম্বে কার্যকর হবে। এর কোনো ব্যতিক্রম বা ছাড় থাকবে না।”
প্রসঙ্গত, বুধবার ৪০ দিনের যুদ্ধ আপাতত বিরতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় দেশ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শুক্রবার টেকসই যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনার জন্য পাকিস্তানে বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল।
ঢাকা/শাহেদ
২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ১০, আক্রান্ত ১২৪৮