ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ৮ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:১৯, ৮ এপ্রিল ২০২৬
গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিষ্কার

আজিজুল হক। ফাইল ফটো

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হককে দলের সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজিজুল হককে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার আজিজুল হকের মালিকানাধীন মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি তেল গায়েব হওয়ার অভিযোগ উঠে।

এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেছেন। সেই মামলায় পাম্পের ম্যানেজার জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার এক দিন পরই মালিক আজিজুল হককে বিএনপি থেকে বহিষ্কার করা হলো।

ঢাকা/মিলন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়