ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএনপির কারণে সংস্কারের ৪০ শতাংশ ধ্বংস হয়ে গেছে: সরোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ৮ এপ্রিল ২০২৬  
বিএনপির কারণে সংস্কারের ৪০ শতাংশ ধ্বংস হয়ে গেছে: সরোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘‘অধ্যাদেশ বাতিলের পেছনে মূল উদ্দেশ্য ২০৩০ সালের নির্বাচন। ক্ষমতা হস্তান্তরের সময় আবার বড় ধরনের সংকট তৈরির পরিকল্পনা করছে বিএনপি। এজন্য তারা এখন থেকেই পথ পরিষ্কার করছে।’’

বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের প্রায় ৪০ শতাংশ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে বিএনপির কারণে বলেও তিনি মন্তব্য করেন। 

আরো পড়ুন:

বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় সারোয়ার তুষার বলেন, ‘‘গণভোট বাস্তবায়ন করা হলে জুলাই সনদ স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে। কিন্তু বিএনপি গণভোট বাস্তবায়ন করতে চায় না। গণভোট অধ্যাদেশ বাতিলের মাধ্যমে আসলে গণভোটকেই বাতিল করা হচ্ছে। বিএনপি একদিকে বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে, অন্যদিকে ইতোমধ্যে সেটি লঙ্ঘন শুরু করেছে।’’

‘‘বিএনপি ১৯৯৬ ও ২০০৬ সালে যে পথ দেখিয়েছিল, আওয়ামী লীগ সেই পথ অনুসরণ করে সফল হয়েছে। ১৯৯৬ সালে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে বিএনপি ১২ দিনও টিকতে পারেনি। ২০০৬ সালে বিচারপতির বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে সংকট তৈরি করে। বিএনপি ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে, কিন্তু পারেনি। আওয়ামী লীগ সেই পথেই হেঁটে ২০০৮ সালে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে এবং ১৭ বছরের শাসন কায়েম করে। এই ‘সফল বিএনপি’র পরিণতি ভালো হয়নি এটা বিএনপিকে মনে রাখতে হবে।’’

‘‘আওয়ামী লীগ কীভাবে ‘নবীয় ফ্যাসিবাদী শক্তি হয়ে উঠেছে, তা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। কিন্তু আমরা একটা কথা বলি না আওয়ামী লীগকে আওয়ামী লীগ বানিয়েছে আসলে বিএনপি। এটা স্পষ্টভাবে বলতে হবে,’’ যোগ করেন তিনি। 

এনসিপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, ‘‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দলীয় প্রভাবের উদাহরণ তৈরি করা হচ্ছে। স্থায়ী কমিটির নেতাদের সন্তানদের বসানো হচ্ছে, যেন এটি পারিবারিক ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যদি এটিকে পারিবারিক বোর্ড বানানো হয়, তাহলে অন্যদের সন্তানদেরও সুযোগ দেওয়া উচিত। নইলে বৈষম্য তৈরি হবে।’’

ঢাকা/রায়হান 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়