ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ৮ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:০০, ৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে চায় ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী  এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (৮ এপ্রিল) এই বৈঠক হয়েছে। ভারতীয় পররাষ্ট্র দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার জন্য নয়া দিল্লির আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষ প্রাসঙ্গিক দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে অংশীদারিত্ব গভীর করার জন্য প্রস্তাব খতিয়ে দেখতে সম্মত হয়েছে। শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক  হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছে।

এই সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত ডোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়