মাদারীপুর
মিড ডে মিলে মেয়াদোত্তীর্ণ রুটি ও পচা ডিম, অসুস্থ ১৫ শিক্ষার্থী
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুরে স্কুল ফিডিং (মিড ডে মিল) কর্মসূচির আওতায় বিতরণ করা রুটি ও ডিম খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৮ এপ্রিল) সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের কয়েকটি বিদ্যালয়ে নিম্নমানের টিফিন বিতরণ করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষকদের অভিযোগ, শিক্ষার্থীদের মেয়াদোত্তীর্ণ রুটি ও পচা ডিম বিতরণ করা হয়েছিল। অনেক রুটি থেকে দুর্গন্ধ এবং ডিম থেকে পানি পড়ছিল। এসব খাবার খেয়েই ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
১৬৫ নম্বর পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন চৌধুরী বলেন, “নিম্নমানের খাবার বিতরণের সময়ই আমরা আপত্তি জানিয়েছিলাম। কিন্তু, তারা আমাদের কথা শোনেনি। সেই খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।”
স্থানীয় ঠিকাদার হিসেবে খাবার সরবরাহ করেছেন রঞ্জু মুন্সী ও হান্নান কাজী নামে দুই ব্যক্তি। তাদের বিরুদ্ধে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠলেও এ বিষয়ে তারা মুখ খুলতে রাজি হননি।
মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, “শিক্ষার্থীদের খাবার সরবরাহে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। যারা নিম্নমানের খাবার পরিবেশন করেছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।”
ঢাকা/বেলাল/রাজীব
২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ১০, আক্রান্ত ১২৪৮