রামেক হাসপাতালে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৮টা থেকে সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সকাল ১১টায় হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে ছাড়া পেয়েছে পাঁচ শিশু। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৩৮ শিশু চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৪১১ জন রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মারা গেছে ৪২ জন।
তিনি বলেন, “হামে আক্রান্ত ও মৃতদের ৭০ শতাংশই চাঁপাইনবাবগঞ্জ জেলার। এছাড়াও অন্য জেলা থেকেও আসছে। আমরা সর্বোচ্চ দিয়ে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। আইসোলেশনের শয্যা বাড়ানোরর পরিকল্পনা নেওয়া হয়েছে। ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ায় হামের রোগী কমে আসবে এমনটি আশা করা হচ্ছে।”
ঢাকা/মাহী/মাসুদ
সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে