ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় ৩ বাসে আগুন

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ৫ এপ্রিল ২০২৬  
কুমিল্লায় ৩ বাসে আগুন

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে রয়েল পরিবহনের তিনটি বাসে হঠাৎ আগুন লেগেছে। বাসগুলো পুরোপুরি পুড়ে গেছে। এর মধ্যে দুটি বাস পরিত্যক্ত বলে জানা গেছে। 

রবিবার (৫ এপ্রিল) দুপুরে ওই তিন মাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাস তিনটি পুড়ে ছাই হয়ে যায়। 

আরো পড়ুন:

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেছেন, “দুপুর ১ট ২৫ মিনিটে আমরা প্রথম অগ্নিকাণ্ডের খবর পাই। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ইপিজেড এলাকার ফায়ার স্টেশনকে খবর দেওয়া হয়। সেখান থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তী সময়ে বাগিচাগাঁও স্টেশন থেকে আরো একটি ইউনিট এলে স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।”

তবে, কীভাবে আগুনের সূত্রপাত ও কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তিনি। এ তিনটি বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

স্থানীয়রা বলছেন, এই বাসস্ট্যান্ডে বিভিন্ন বাসে প্রায়ই মাদকের আসর বসে। মাদকের আসর থেকেই বাসগুলোতে আগুন লাগতে পারে। থেমে থাকা বাসে এভাবে হঠাৎ আগুন লাগার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। 

এ বিষয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে মাদকসেবীদের আস্তানা ধ্বংস করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ঢাকা/রুবেল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়