ঢাকা     সোমবার   ০৬ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভিনয়ে শেখ সাদী, সঙ্গী সামিরা মাহি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:০৭, ৬ এপ্রিল ২০২৬
অভিনয়ে শেখ সাদী, সঙ্গী সামিরা মাহি

শেখ সাদী ও সামিরা খান মাহি

‘ললনা’ গানের সুরে যে গায়ক তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, সেই শেখ সাদী নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। গানের মঞ্চ পেরিয়ে তিনি পা রাখলেন অভিনয়ে। ‘শহরের নতুন অতিথি’ শিরোনামের নাটকে দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী হয়েছেন ঘনিষ্ঠ বন্ধু সামিরা খান মাহি, যা এই অভিষেককে করেছে আরও স্বতঃস্ফূর্ত ও বিশেষ। 

গানে সাফল্যের পর নানা সময়ে অভিনয়ের প্রস্তাব পেলেও প্রস্তুতির অভাবে আগে সরে দাঁড়িয়েছেন শেখ সাদী। পরে সংগীতে মনোযোগ দিয়ে নিজের অবস্থান তৈরি করেন। বিশেষ করে ‘ললনা’ গানটি ইউটিউবে ১৬৮ মিলিয়নের বেশি ভিউ পেয়ে তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। 

আরো পড়ুন:

সাদী জানান, নতুন নাটকের গল্প ও সহশিল্পী মাহির কারণে কাজটি করতে আগ্রহী হন তিনি। শুটিং হয়েছে ঢাকার উত্তরা ও সাভারের গোলাপ গ্রামে। 

অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা নেই বলেও জানিয়েছেন শেখ সাদী। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করবেন, তবে লক্ষ্য বড় পর্দা। কয়েকটি কাজের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে সিনেমায় অভিনয় করতে চান এই গায়ক। 

গৌতম কৈরী পরিচালিত নাটকটি আগামী ৮ এপ্রিল ‘বিগ সিটি ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এখন দেখার বিষয়, গানের মতো অভিনয়েও কতটা দর্শকপ্রিয়তা পান শেখ সাদী।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়