পাল্লু বিল্লুর বিয়ে!
‘পাল্লু বিল্লুর বিয়ে’ নাটকের দৃশ্য
নব দম্পতিদের বাসর ঘর কিংবা বাসর রাত নিয়ে কত কত গল্প রয়েছে, তার কোনো ইয়াত্তা নাই। বরের জন্য রয়েছে ‘বাসর রাতে বিড়াল মারার’ মতো প্রবাদ বাক্যও। তবে ঈদুল আজহায় এসব ছাপিয়ে নতুন এক বাসর রাতের গল্প নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা ও চিত্রনাট্যকার সাগর জাহান। নাটকটির নাম রাখা হয়েছে—‘পাল্লু বিল্লুর বিয়ে’।
নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। সিএমভির ব্যানারে সদ্য নির্মিত এই নাটকে ‘পাল্লু’ চরিত্রে জোভান আর ‘বিল্লু’ চরিত্রে অভিনয় করেছেন পায়েল।
নির্মাতা জানান, এটি মূলত দাম্পত্য জীবনের শুরু নিয়ে ভিন্ন এক প্রেমের গল্প। যাতে কেয়া পায়েলকে দেখা যাবে ঢাকাইয়া ভাষায় কথা বলতে; থাকছে পুরান ঢাকার জীবনের ছায়া।
‘পাল্লু বিল্লুর বিয়ে’ নাটকে আরো অভিনয় করেছেন—ঝুনা চৌধুরী, মিলি বাশার, আজম খান, মাসুদ হারুন, দিশা ইসলাম, বাপ্পী আশরাফ প্রমুখ।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘পাল্লু বিল্লুর বিয়ে’ নাটকটি।
ঢাকা/শান্ত
এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী