ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শায়েস্তাগঞ্জে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ২৩ মে ২০২৬  
শায়েস্তাগঞ্জে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঘরের দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। তার বাসা থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও একটি টেলিভিশন চুরি করে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে পৌরসভার মহলুলসুনাম গ্রামে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী এসআই এসআই আমীর হোসেন কক্সবাজারে কর্মরত।

আরো পড়ুন:

এসআই আমীর হোসেন মুঠোফোনে জানান, তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি সুমাইয়া আক্তার, সন্তান ও গৃহপরিচারিকাকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকেন। শনিবার প্রয়োজনীয় কাজে বাসায় তালা দিয়ে বাইরে যান। সেই সুযোগে চোরের দল তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

তিনি বলেন, “চোরের দল ঘরে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও একটি টেলিভিশন নিয়ে গেছে। এছাড়া বাসার বিভিন্ন জিনিসপত্র তছনছ করেছে।”

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম বলেন, “চুরি ও অপরাধ রোধে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়