ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় ভাড়া বাসা থেকে নানি-নাতির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ৩০ মে ২০২৬   আপডেট: ২০:৪৭, ৩০ মে ২০২৬
খুলনায় ভাড়া বাসা থেকে নানি-নাতির লাশ উদ্ধার

ফাইল ফটো

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- নানি বেবি (৬৫) ও নাতি শামীম ব্যাপারী (১৩)।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাসা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা ওই বাসায় ভাড়া থাকতেন।

আরো পড়ুন:

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে, তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়